
ঝিনাইদহের মহেশপুরের সামন্তা সীমান্ত এলাকা থেকে ৪৬টি স্বর্ণের বিস্কুট জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে বিজিবি। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মহেশপুরের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল কাদের মন্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মো. দুলাল (৪০)।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা সীমান্তের দিকে যাবে, এমন তথ্য আসে বিজিবির কাছে। সেই তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল সামন্তা বিওপিসংলগ্ন সীমান্ত পিলার ৫৯/৩ এস থেকে ৩০০ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের মাঠে ধানখেতে অবস্থান নেয়।
সে সময় দুজন চোরাকারবারি হেঁটে সীমান্তের দিকে এলে বিজিবির টহল দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন বিজিবি সদস্যরা আব্দুর কাদের মন্ডল ও মো. দুলালকে আটক করে। পরে তাঁদের দেহ তল্লাশি করে কোমরে লুকানো অবস্থায় ৪৬টি স্বর্ণের বিস্কুট পাওয়া যায়। এই স্বর্ণের ওজন ৫ কেজি ৪৫৪ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা।
বিজিবি কর্মকর্তা আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা এবং উদ্ধার স্বর্ণ বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে