
মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ শনিবার শ্রীপুর উপজেলায় শিশুটির কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির। এ সময় দরিদ্র পরিবারটির পক্ষ থেকে একটি পাকা ঘর চাওয়া হলে তিনি তা বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘আপনাদের সব রকম সহযোগিতা করার জন্য আমরা পাশে থাকব।’
জামায়াত আমির সকাল সাড়ে ৯টার দিকে কবর জিয়ারত করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এ ঘটনায় মামলার যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানব না। ৭ দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছে, কেউ কেউ আন্দোলন করছে। আমরা এ বিষয়ে একমত না। কারণ, মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেয়। যে জন্য ৯০ দিনই সঠিক আছে। এর এক দিনের বেশি সময় দেওয়া যাবে না।’
আসামিদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও ভাঙচুর প্রসঙ্গে জানতে চাইলে জামায়াতের নেতা বলেন, ‘যেখানে বিচার প্রক্রিয়া চলমান সেখানে দোষী প্রমাণিত হওয়া সুযোগ দিতে হবে। মব সৃষ্টি হয়েছে, এটা থামাতে সকলের সহযোগিতা লাগবে। এটা অনেক আগে থেকে করা হয় এই দেশে। মনে রাখতে হবে, দেশটা আমাদের সবার। কোনো সহিংসতা সমর্থনযোগ্য নয়।’
কবর জিয়ারত শেষে স্থানীয় সোনাকুন্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, ‘অপসংস্কৃতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভারতীয় মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম—এসবের কারণে সমাজে ভুল মেসেজ যাচ্ছে। সংস্কৃতিকে খারাপ করছে। পরিবারের কাঠামোকে নষ্ট করা হচ্ছে।’
ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি উল্লেখ করে শফিকুর রহমান বলেন, বাংলাদেশে ধর্ষণের ঘটনায় আগে বিচার তেমন হয়নি। কয়েকটি ফাঁসি হলেও বেশির ভাগ দোষী ছাড়া পেয়ে গেছে।
এ সময় শফিকুর রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বেলা ১১টার পর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে