চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের হাটপাড়ার নাজিম উদ্দিনের ছেলে আলমসাধু চালক মো. সেলিম (২৫) ও জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের করচাডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ গাজীর মেয়ে রাফিয়া খাতুন (৪)।
হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এএসআই) আমিনুর রহমান বলেন, আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হিজলগাড়ী মাদ্রাসার কাছে চলন্ত আলমসাধু উলটে চালক সেলিম ঘটনাস্থলেই মারা যান। ধারণা করা হচ্ছে, দ্রুত গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে গেছে। নিহতের পরিবার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে, জীবননগর উপজেলায় কচ্চাডাঙ্গা গ্রামে আলমসাধুর ধাক্কায় চার বছর বয়সী শিশু রাফিয়ার মৃত্যু হয়।
শাহাপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মেহেদি বলেন, আজ রাত ৮টার দিকে রাস্তার পাশে খেলছিল রাফিয়া। এ সময় অন্ধকারে আলমসাধুর ধাক্কায় ঘটনাস্থলেই রাফিয়ার মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে