
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক পল্লি চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম তৌহিদুল ইসলাম (৪০)। আজ শুক্রবার সকালে ব্রিজের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তৌহিদুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বরপুর গ্রামের মকবুল হোসেনের বড় ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, পল্লি চিকিৎসক তৌহিদুল ইসলাম কাজ শেষে রাত করেই বাড়ি ফিরতেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে চা পান করেন তিনি। এরপর চায়ের দোকান থেকে উঠে চলে যান। রাতে আর বাসায় ফেরেননি।
পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন সকালে ব্রিজের নিচে তৌহিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কিছুটা দূরে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও মাথার টুপি পড়ে ছিল। সেখানে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে মুখের ভেতর গেঞ্জি ও গলায় রশি দিয়ে বেঁধে ব্রিজের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ব্রিজের পাশেই তাঁর ব্যবহৃত মোটরসাইকেল, ব্যাগ ও স্যান্ডেল পাওয়া গেছে। এর পাশেই ঘাসের ওপরে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। এটা পরিকল্পিত হত্যা বলে ধারণা করা হচ্ছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, রাতের যেকোনো সময় তাঁকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে