যশোরের অভয়নগর উপজেলায় সন্ত্রাসীর গুলিতে রকিবুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দত্তগাতী গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তাঁর স্ত্রী বর্ষা বেগম (২৫) আহত হন।
জানা যায়, নিহত রকিবুল খুলনা জেলার ফুলতলা উপজেলার আলকা গ্রামের মাহাবুব জমাদ্দারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রকিবুল ইসলাম তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে কপালিয়া গ্রামে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের দত্তগাতী গ্রামের দত্তগাতী সমতুল্য প্রাথমিক বিদ্যালয়ের অদূরে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তাঁর বুকের বামপাশে ও মাথায় লাগে। পরে তাঁকে আহত অবস্থায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তাঁর স্ত্রী বর্ষা আহত হন। তাঁকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য এখনো জানা যায়নি। তবে নিহত রকিবুলের নামে অভয়নগর ও ফুলতলা থানায় তিনটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, ফুলতলা থেকে রকিবুল ইসলাম নামে এক যুবক উপজেলার দত্তগাতি গ্রামে স্ত্রীকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। বাড়ি ফেরার পথে তাঁকে সন্ত্রাসীরা গুলি করলে তিনি মারা যান। এ ঘটনার তদন্তের সাপেক্ষে মামলার প্রস্তুতি চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে