ঝিনাইদহের শৈলকুপায় মেহগনি বাগান থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ছানুয়ার কাজী (৬৫)। আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্বজনদের অভিযোগ, ছানুয়ারকে কেউ হত্যা করে লাশ গাছে দড়ি দিয়ে বেঁধে রাখে।
ছানুয়ার কাজী রামচন্দ্রপুর গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মণ্ডল।
ছানুয়ার কাজীর মেয়ে জোসনা খাতুন বলেন, ‘আমার বাবা সহজ সরল মানুষ ছিলেন। তিনি রামচন্দ্রপুর বাজারে দোকানে থাকতেন। আমার বাবা আত্মহত্যা করতে পারে না। কেউ মেরে তাঁকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি জানাই।’
ছানুয়ার ভাতিজা কাজী আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি সকাল ৬টার দিকে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি, মেহগনি বাগানের মধ্যে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। সেখানে গিয়ে দেখি, সেটি আমার কাকার লাশ। তাঁর পা মাটিতে লুটিয়ে আছে এবং পা থেকে রক্ত বের হচ্ছে। আমার কাকা বেশির ভাগ সময় রামচন্দ্রপুর বাজারে একটি দোকানে থাকতেন। কেউ তাঁকে অন্য কোথাও হত্যা করে গাছে বেঁধে রেখে গেছেন। এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ বিষয়ে ওসি ঠাকুর দাস মণ্ডল বলেন, ‘ছানুয়ার কাজী একজন সংসার ত্যাগী মানুষ। রামচন্দ্রপুর বাজারে চেয়েচিন্তে খেতেন এবং বাজারেই অবস্থান করতেন। তাঁর শক্র আছে বলে আমার মনে হয় না। এ বিষয়ে তদন্ত করা হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যা।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে