
সাতক্ষীরার পাটকেলঘাটায় এইচএসসি পরীক্ষার্থীদের ঝগড়ার জেরে সাগর ফারুক হোসেন (৪২) নামের এক অভিভাবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ধানদিয়া কাটাখালী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাগর ফারুক হোসেন ধানদিয়ার বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাগর হোসেন বাদশার বাবা। তাঁর বাড়ি উপজেলার কাটাখালী গ্রামে।
নিহতের প্রতিবেশী ময়নুল আমিন মিঠু বলেন, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফারুকের ছেলে বাদশা এইচএসসি (ব্যবহারিক) পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথে অশোক মোড় এলাকায় সহপাঠী নয়ন ও লাকীর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এ সময় তাঁরা তাঁকে মারধর করেন। বাদশা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ঘটনাটি তাঁর বাবাকে জানান। পরে তাঁর বাবা ফারুক গিয়ে মারধরের কারণ জানতে চাইলে নয়ন তাঁর মামা কৃষ্ণনগর গ্রামের রুবেল হোসেনকে মোবাইল ফোনে ডেকে আনেন। একপর্যায়ে তাঁরা তিনজন মিলে ফারুককে মারধর করেন। তাতে তিনি মারাত্মক আহত হন।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রুবেল কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে ফারুককে বেধড়ক পেটান। তাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে ত্রিশমাইল এলাকায় তিনি মারা যান।
ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছেন। এ কারণে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ফারুকের মৃত্যুর খবর শুনে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে