যশোরের অভয়নগরে আল মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তদন্ত কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান।
তিনি বলেন, গত ৩০ জুলাই দুপুরে আল-মদিনা হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলার কারণে একটি নবজাতক ছেলে সন্তানের মৃত্যু হয়। নবজাতকটির ফুপু জেসমিন খাতুন একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির তিন সদস্য হলেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়ার কনসালট্যান্ট (শিশু) জসীম উদ্দীনকে সভাপতি করে চিকিৎসক কর্মকর্তা খন্দকার মামুন অর রশিদ ও জুনিয়ার কনসালট্যান্ট (এ্যানেস) মো. দিদার এ ইলাহী ইমু।
তিনি আরও বলেন, এই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত করার পরেই বলা যাবে মৃত্যুর সঠিক কারণ।
উপজেলার বুইকারি গ্রামের জেসমিন খাতুন বলেন, গত ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে আল মদিনা হাসপাতালে ভাবিকে ভর্তি করা হয়। রাতে সিজারিয়ানে একটি ছেলে সন্তানের জন্ম হয়। এ সময় মা ও নবজাতক শিশু সুস্থ থাকে। শুক্রবার সকালে নবজাতক শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন হাসপাতালের নার্সদের ডাকলে তারা কেউ আসেনি। তাদের গাফিলতির কারণে এই শিশুটির মৃত্যু হয়েছে।
আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের মালিক নাজমুল হুদা বলেন, ‘আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। রোগীর পরিবার আমার পূর্ব পরিচিত। আমি রোগীর পরিবারকে বলেছিলাম রোগীর অবস্থা ভালো না আপনারা অন্য কোথাও নিয়ে যান। কিন্তু তারা আমার হাসপাতালে রোগীর চিকিৎসা করাবেন বলে জানান। আমি রোগীর চিকিৎসা করতে কোনো গাফিলতি করি নাই।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে