বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে ইজিবাইকের চার যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী শিক্ষিকা নিপা বেগম (২৮), রামপাল উপজেলার নবাবপুর এলাকার রাজমিস্ত্রি মো. মাসুম (৩০), একই এলাকার রাজমিস্ত্রি শওকত আলী (৪০) ও হিরন (৪৫)। ঘটনার পর ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল আহত ও নিহতদের উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ফকিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) মোল্লা মো. মনিরুজ্জামান জানান, সকাল সাড়ে ৮টার দিকে কাটাখালী থেকে যাত্রীবাহী ইজিবাইকটি টাউন নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইজিবাইকে থাকা স্কুল শিক্ষিকাসহ তিনজন ঘটনাস্থলে নিহত হন। একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির ইসলাম অনিক বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত এবং দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহত দুজনকে আমরা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছি। এদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, সংঘর্ষের পরই পিকআপটি পালিয়েছে। ঘটনাস্থলে ইজিবাইকের ৩ জন মারা গেছে। আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুনেছি তাদের মধ্যেও একজন মারা গেছে। নিহত তিনজনের মরদেহ কাটাখালি হাইওয়ে থানায় রয়েছে। পিকআপটিকে শনাক্তের কাজ চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
কাটাখালী হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে