যশোরে একটি কারখানার পুরোনো ভবনের ছাদ ভেঙে পড়লে বিল্লাল হোসেন (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার রাজঘাট শিল্পাঞ্চল এলাকায় জে জে আই জুট মিলে এই ঘটনা ঘটে।
বিল্লাল হোসেন খুলনার কয়রা উপজেলার বাগালিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আনোয়ার গাজীর ছেলে। পরিবারের লোকজন জানায়, বিল্লাল হোসেন যশোর জে জে আই জুট মিলের ভেতরে স্টাফ কোয়ার্টারের পুরোনো ভবন ভাঙার কাজ করছিলেন। আজ রোববার সকালে কাজ করার সময় স্টাফ কোয়ার্টারের ছাদের অংশ ভেঙে পড়ে।
এলাকাবাসী জানায়, মিলের ভেতরে পুরোনো স্টাফ কোয়ার্টারের ভবনের ছাদের অংশ ভেঙে শ্রমিক বিল্লাল হোসেনের গায়ে পড়ে। তাতে তিনি গুরুতর আহত হন। এ সময় অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী শ্রমিক ওবায়দুল্লাহ বলেন, ‘আমরা ঠিকাদার সৌরভ এন্টারপ্রাইজের পুরোনো ভবনের কাজ করছিলামা। হঠাৎ শব্দ শুনে গিয়ে দেখি বিল্লাল ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। তখন চিৎকার দিয়ে সবাইকে ডেকে ধ্বংসস্তূপ সরিয়ে বিল্লালকে উদ্ধার করি। তারপর চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়। শুনেছি, খুলনা যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মৌখিকভাবে খবরটা পেয়েছি। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছিল। এখন কী অবস্থা, আমাকে জানানো হয়নি। বিষয়টা খতিয়ে দেখব।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে