যশোরের ঝিকরগাছায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহিন হোসেন (৩৫)। তিনি পেশায় কাঠুরিয়া। শাহীন উপজেলার আঙ্গারপাড়া গ্রামের আবু জাফরের ছেলে।
বারবাপুর গ্রামের মো. আতিক হাসান বলেন, এদিন দুপুরে শাহীন বারবাকপুর গ্রামে গাছ কাটার কাজ করছিলেন। এ সময়ে হঠাৎ বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাঁর সঙ্গে কাজে থাকা শাহ আলম নামের অপরজন সামান্য আহত হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
অপরদিকে ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের গুচ্ছগ্রামপাড়া আব্দুল মান্নানের স্ত্রী ফতেমা বেগম বাড়িতে কাজ করার সময়ে বজ্রপাতে আহত হন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম আলী বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে