
বাগেরহাটের মোংলায় ট্রেনে কাটা পড়ে মরিয়ম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার দিগরাজ রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পরে রেলক্রসিংয়ের গেটম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত মরিয়ম দিগরাজ এলাকার রোকন শেখের মেয়ে। সে মায়ের সঙ্গে স্কুল থেকে ফিরছিল।
প্রত্যক্ষদর্শী হেলাল শেখ বলেন, মরিয়ম স্কুল থেকে রেললাইনের পাশ দিয়ে তাঁর মায়ের সঙ্গে আসছিল। দিগরাজ এলাকায় রেলক্রসিং দিয়ে যাওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের নিচে কাটা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
হেলাল শেখ আরও বলেন, ট্রেন এলেও গেটম্যান কিন্তু রেলক্রসিংয়ের পিলার নামায়নি। ঘটনার সময় তাঁকে পাওয়া যায়নি। ফলে এ দুর্ঘটনা ঘটেছে। খুলনা-মোংলা রেললাইন চালুর পর এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, মৃত্যুর খবরে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে