
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের নাম পরিবর্তন করে ‘পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান’ করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে বিভাগটি নতুন নামে কার্যক্রম পরিচালনা করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ পরিবর্তনের ফলে বিভাগের পাঠ্যক্রম আরও সমৃদ্ধ হবে এবং গবেষণার পরিধি বিস্তৃত হবে।
পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সুমন বিশ্বাস জানান, নাম পরিবর্তনের মাধ্যমে আধুনিক তথ্য বিশ্লেষণ ও ডাটা সায়েন্সের গুরুত্বকে আরও সামনে আনা হয়েছে। উপাত্ত বিজ্ঞান বর্তমানে বিশ্বব্যাপী এক গুরুত্বপূর্ণ শাখা, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), মেশিন লার্নিং ও বিগ ডাটার মতো প্রযুক্তির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে