মাগুরার শ্রীপুর উপজেলার দোরাননগর এলাকায় গড়াই নদীর ভাঙন রোধে বেড়িবাঁধ দিলেন গ্রামবাসী। স্বেচ্ছাশ্রমে অর্ধশতাধিক মানুষ গতকাল শুক্রবার থেকে নিজেদের বসতভিটা রক্ষায় এই কার্যক্রম শুরু করেছেন। প্রতি বর্ষায় নদীর ভাঙন হওয়ায় কয়েক বছরে নদীগর্ভে হারিয়ে গেছে মন্দির, বসতভিটা, গোসলের ঘাটসহ চলাচলের রাস্তা। এই ভাঙন রোধে স্থানীয় প্রশাসনকে বারবার জানালেও কোনো কাজ না হওয়ায় এই উদ্যোগ নিয়েছেন গ্রামের মানুষ।
গ্রামের লোকজন জানান, গত ৫ বছর বিভিন্ন সরকারি অফিসে অনেকবার নদী রক্ষার দরখাস্ত দিয়েও কোনো ফল হয়নি। তাই নিজেরাই বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু করেন।
গত বর্ষা মৌসুমে প্রায় তিন কিলোমিটার এলাকার বিভিন্ন স্থান ধসে যায় নদীর গর্ভে। এরই মধ্যে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন অনেকে। নদীপাড়ের বাকি বসতিরাও আছেন নদী ভাঙনের আশঙ্কায়।
দোরাননগর গ্রামের বাসিন্দা প্রকৌশলী রথিন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘প্রতিবছর গড়াই নদীর ভাঙনে আমাদের দোরাননগর গ্রামের রাস্তা, বসতবাড়ি বিলীন হয়ে যায়। ভাঙন থেকে রক্ষা পেতে গ্রামবাসী ও সমাজের বৃত্তবান মানুষের আর্থিক সহায়তায় বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। গত বছর গ্রামবাসীর উদ্যোগে ৮ লাখ টাকা ব্যয়ে ৮টি বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। সেখানে এবার নতুন করে ইট, বালু লোহার রড ও কংক্রিটের ঢালাইয়ের পিলার নির্মাণ করা হয়েছে। এই বেড়িবাঁধ নির্মাণের ফলে আগামী বর্ষা মৌসুমে নদী ভাঙন থেকে রক্ষা পাবে গোটা গ্রাম।’
স্থানীয় চিকিৎসক পঙ্কজ কান্তি মণ্ডল বলেন, ‘নদীর এ কূল ভাঙে ও কূল গড়ে। আমাদের ভাগ্যটাই খারাপ আমরা প্রতিবছর ভাঙনের মুখে পড়ছি। এতে বাড়ি-ঘর রাস্তাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই বেড়িবাঁধ তৈরি করতে ইট বালু, সিমেন্ট, লোহার রড, নিয়ে নির্মাণ করা হয়েছে। আমাদের এই বেড়িবাঁধ তৈরিতে আনুমানিক বাঁধ প্রতি প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছে।’
ভাঙন রোধে প্রশাসন থেকে উদ্যোগ না নেওয়ার বিষয়ে শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল বলেন, ‘আমি নতুন যোগ দিয়েছি। ভাঙনের অভিযোগের কথা জানা নেই। তবে যারা স্বেচ্ছাশ্রমে উন্নয়নমূলক কাজে এগিয়ে এসেছেন তাঁদের সাধুবাদ জানাই। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে সহযোগিতা করার ব্যবস্থা করা যায় কিনা সেটা দেখা হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে