ট্রাকের ধাক্কায় সাতক্ষীরার বিনেরপোতায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থীর। আজ রোববার রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা সেতুর পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই পরীক্ষার্থী পাটকেলঘাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের চলতি এসএসসি পরীক্ষার্থী। আজও তারা পরীক্ষায় অংশ নিয়েছিল।
তারা হলেন পাটকেলঘাটা ডাকবাংলোর তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের ছেলে আকাশ হোসেন (১৭) ও পাটকেলঘাটা কালিবাড়ি এলাকার নিমাই সরকারের ছেলে অংকুশ সরকার (১৭)।
পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজের শিক্ষক নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আকাশ ও অংকুশ সন্ধ্যার দিকে পালসার মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়। বিনেরপোতা সেতু পার হয়ে অল্প একটু যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় দুই কিশোর। আকাশ মোটরসাইকেল চালাচ্ছিল বলে জানতে পেরেছি।’
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। মোটরসাইকেলটি ট্রাকের ধাক্কায় চ্যাপ্টা হয়ে গেছে। ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়েছে বলে আমরা জানতে পেরেছি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে