
যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর বাঁওড় থেকে গত চার মাসে কোটি টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
গত ১৪ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের সায়রাত-১ শাখার উপসচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে তদন্তের নির্দেশনা দেওয়া হয়।
ভূমি মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, গত ২০ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে ‘চৌগাছার বল্লভপুর বাঁওড় থেকে চার মাসে কোটি টাকার মাছ লুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই অবস্থায় প্রকাশিত সংবাদের সত্যতা পাওয়া গেলে সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি-২০০৯ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌগাছা উপজেলার বল্লভপুর বাঁওড় জলমহালটি ইজারা নিয়ে মাছ চাষ করছে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি। ভূমি মন্ত্রণালয় থেকে ইজারা নেওয়া এই বাঁওড়টির মাছ স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির একাংশের নেতা-কর্মীরা গত ৫ আগস্ট থেকে দখল করে নিয়েছে। তাঁরা টানা চার মাস ধরে প্রায় এক কোটি টাকার মাছ লুট করেছেন।
গত ১২ ডিসেম্বর সমিতির সদস্যরা মাছ ধরতে গেলে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন। সশস্ত্র এসব নেতা-কর্মী হিন্দুপাড়ায় মহড়া দিয়ে প্রাণনাশের হুমকি দেন এবং মাছ ধরার জাল ও নৌকা কেড়ে নেন। এর ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ সমিতির সদস্যদের।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৭ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে