ঝিনাইদহের শৈলকুপায় তমা ঘোষ নামে এক স্কুলশিক্ষার্থী বিষপানে ‘আত্মহত্যা’ করেছে। আজ মঙ্গলবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার রাতে উপজেলার মহিষাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
তমা ঘোষ (১৬) মহিষাডাঙ্গা গ্রামের নির্মল ঘোষের মেয়ে। সে উপজেলার ধাওড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। চলতি অর্ধ-বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করছিল। আজ (মঙ্গলবার) তার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ গ্রহণের কথা ছিল বলে জানান তার স্কুলের শিক্ষকেরা।
তমার বাবা নির্মল ঘোষ আজকের পত্রিকাকে বলেন, তিনি মাঠে কৃষি কাজ করেন। তার মেয়ে তমা ধাওড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ৮টার দিকে মেয়ে ও ছেলের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান। মেয়ে নির্দিষ্ট রুমে পড়তে চলে যায়।
তিনি আরও বলেন, রাত ১১টার দিকে হঠাৎ মেয়ের রুমে বমির শব্দ। গিয়ে দেখি বিষের গন্ধ। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ তবে কী কারণে তার মেয়ে বিষপান করেছে তা তিনি জানাতে পারেননি।
ধাওড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেচুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তমা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। সোমবারও সে অর্ধ বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ করে। আজ ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। সে খুব নম্র স্বভাবের মেয়ে।’ কি কারণে এমন ঘটনা তা তিনি বুঝতেই পারছেন না বলে জানান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মহিষাডাঙ্গা গ্রামে অজ্ঞাত কারণে তমা নামের এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে।’ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে