
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলমপুর মাধ্যমিক বিদ্যালয়ে ম্যাস হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়েছে সপ্তম শ্রেণির ছয় শিক্ষার্থী। তাদের মধ্যে পাঁচজন পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিরিন সুলতানা। তিনি বলেন, ‘ছয় শিক্ষার্থী আক্রান্ত হওয়া রোগকে বলে ম্যাস হিস্টিরিয়া। এতে তাদের তেমন কোনো সমস্যা নাই। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
হাসপাতালে ভর্তি আলমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা হলো সাদিয়া আক্তার, তানিয়া খাতুন, সুরাইয়া খাতুন, রেক্সনা খাতুন ও মেহেরীন খাতুন। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে মিম খাতুন।
জানা গেছে, প্রতিদিনের মতো আজ রোববার সকালে বিদ্যালয়ের অ্যাসেম্বলি শুরু হয়। এর কিছুক্ষণ পর সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার অচেতন হয়ে পড়ে। এরপর ওই শ্রেণির শিক্ষার্থীরা কক্ষে ঢোকে। এ সময় একে একে আরও পাঁচজন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর অভিভাবক মাকসুদা বেগম ও সাইদার খাতুন বলেন, ‘ওই ঘটনা ঘটার পর বিদ্যালয় থেকে আমাদের কিছু বলা হয়নি। এরপর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানোর পর কোনো শিক্ষককে এখনো এখানে দেখা যায়নি।’
আলমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, ‘অ্যাসেম্বলিতে দাঁড়ানোর পর সপ্তম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর কক্ষে ঢোকার পর একই শ্রেণির ছয়জন অসুস্থ হয়। তাদেরকে প্রথমে মাথায় পানি দেওয়া ও বিস্কুট খাওয়ানো হয়। এরপর তাদেরকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে