
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা হোসেনউদ্দীন হোসেন (৮৩) মারা গেছেন। আজ সোমবার বিকেলে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হোসেনউদ্দীন হোসেনের ছোট ছেলে সজল হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
হোসেনউদ্দীন স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত বৃহস্পতিবার অসুস্থ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
হোসেনউদ্দীন ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। প্রবন্ধ ও গবেষণায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি তাঁকে এ পুরস্কার দেয়। যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে ১৯৪১ সালে তিনি জন্ম গ্রহণ করেন।
১৯৫৫ সালে কলকাতা থেকে প্রকাশিত লোকসেবক পত্রিকায় হোসেনউদ্দীনের প্রথম কবিতা ছাপা হয়। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০। এর মধ্যে কবিতার বই দুটি, গল্পের বই দুটি, ছোটগল্পের বই দুটি, উপন্যাস ছয়টি, ইতিহাসের বই চারটি, বিদেশি সাহিত্যের বই তিনটি, জীবনী একটি, প্রবন্ধের পাঁচটি বই উল্লেখযোগ্য। তিনি তিনটি বই সম্পাদনা করেছেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে