
গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে কুষ্টিয়ায় মশাল মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের রাজার হাট মোড় এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়ার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মিছিল নিয়ে শহরের এনএস রোড ধরে মজমপুরে অবস্থিত পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় তাঁরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন।
সমাবেশে বিভিন্ন অভিযোগ তুলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমানকে অপসারণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাত সাড়ে ৮টার দিকে কর্মসূচি স্থগিত করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাজীপুরে ছাত্র-জনতার ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগর পেটোয়া বাহিনী হামলা চালিয়েছে। এর জবাব দিতে হবে। এরই প্রতিবাদে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।’

মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে কুষ্টিয়া পুলিশের দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। পুলিশ তাদের সীমাবদ্ধতার কথা বলে। আর এই সুযোগে ফ্যাসিস্টরা আরামে বাড়িতে ঘুমাচ্ছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ‘সাধারণ মানুষ অভিযোগ নিয়ে গেলে সদর থানার ওসি মামলা নেন না। ব্যবস্থাও নেন না। আমরা তাঁর অপসারণ দাবি করেছি। ওসি শুধু নির্দিষ্ট একটি দলের কথা শোনেন।’
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের (বিক্ষোভকারী) দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। এ বিষয়ে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে