ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি-২০২৩ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মো. মামুনুর রহমান নির্বাচিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মিজানুর রহমান। নির্বাচনে ৪০৮টি ভোটের মধ্যে ভোট প্রদান করেছেন ২৮২ জন শিক্ষক।
সমিতির ১৫টি পদের ৮ টিতে জয় পেয়েছেন অধ্যাপক ড. মাহবুবর রহমান ও অধ্যাপক ড. মো. মামুনুর রহমান প্যানেলের শিক্ষকেরা। অন্যদিকে ৭টি পদে জয় পেয়েছেন অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও ড. মোহা. আনোয়ারুল হক প্যানেলের শিক্ষকেরা।
বিজয়ী অন্যরা হলেন সহসভাপতি অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার ও কোষাধ্যক্ষ মো. ইব্রাহিম আব্দুল্লাহ।
এ ছাড়া নবনির্বাচিত সদস্যরা হলেন-অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. আসাদুজ্জামান, অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া, অধ্যাপক ড. আনিছুর রহমান, অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামান, ড. আমজাদ হোসেন, মো. মাজেদুল হক, কে এম. শরফুদ্দিন ও সাহিদা আক্তার।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মামুনুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমন্বিত রেখে ইসলামি বিশ্ববিদ্যালয়কে আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে যাব। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে