আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় চিরকুট লিখে অনার্স দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গত বুধবার (২ জুন) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মৃত্যুর আগে সুইসাইড নোটে লিখে গেছেন, `আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়'।
মৃত শিক্ষার্থীর নাম ফারদিন হাসান তুষার এবং উপজেলার আঠারখাদা গ্রামের স্কুলশিক্ষক রবিউল হকের একমাত্র ছেলে।
মৃত তুষারের আত্মীয় আলমডাঙ্গা সরকারি কলেজের ভূগোলের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম বলেন, সে যশোর ক্যান্টনমেন্ট কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁরা দীর্ঘদিন যাবৎ আলমডাঙ্গা স্টেশনপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছেন। তুষারের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল এবং তিন মাস আগে ওই প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তুষার। গতকাল বুধবার সন্ধ্যায় একটি সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর জানান, বুধবার রাত ৮টায় আত্মহত্যার খবর পেয়ে লাশ থানায় নিয়ে আসা হয়। কোনো মামলা না করায় লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে