চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টে পরীক্ষা ছাড়াই করোনার নেগেটিভ রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া টাকা নিয়ে রসিদ না দিয়েই চেকপোস্টেই দেওয়া হচ্ছে করোনার নেগেটিভ রিপোর্ট।
জানা যায়, দর্শনা চেকপোস্টে সব ধরনের যাত্রীর করোনার র্যাপিড এন্টিজেন টেস্ট করা বাধ্যতামূলক। এ কারণে জনপ্রতি ১০০ টাকা করে নেওয়ার কথা। তবে অনেকের কাছ থেকে টাকা নিয়ে রসিদ দেওয়া হচ্ছে না। আবার নমুনা না নিয়েই করোনার নেগেটিভ রিপোর্ট দেওয়া হচ্ছে।
গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে আসেন বাংলাদেশি নাগরিক রেখা রানী সাহা। চেকপোস্টে ঢুকে স্বাস্থ্য বিভাগের হেলথ স্ক্রিনিং বুথে স্বাস্থ্য পরীক্ষার কথা ছিল তার। কিন্তু তা করা হয়নি।
এ বিষয়ে রেখা রানী সাহা বলেন, ‘দর্শনা চেকপোস্টে ঢোকার পর আমার কাছ থেকে একশ টাকা নেওয়া হয়। এরপর নমুনা পরীক্ষা ছাড়ায় আমাকে করোনা নেগেটিভ রিপোর্ট দেওয়া হয়। এরপর আমাকে চলে যেতে বলেন।’
বাংলাদেশে আসা অপর দুই যাত্রী বলেন, ‘আমাদের দুজনের কাছ থেকে ২০০ টাকা নেওয়া হয়েছে। আমরা নমুনাও নিয়েছে। তবে আমাদের টাকা নেওয়ার কোনো রসিদ দেওয়া হয়নি।’
দর্শনা চেকপোস্টের হেলথ স্ক্রিনিং বুথের রেজিস্ট্রার খাতায় দেখা যায়, তালিকায় নমুনা না নেওয়া রেখা রানী সাহার নাম নেই।
রেখা রানী সাহা কীভাবে পেলেন করোনার নেগেটিভের রিপোর্ট? এই বিষয়ে হেলথ স্ক্রিনিং বুথে দায়িত্বরত কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট বলেন, ‘এমন ঘটনা তো ঘটার কথা না। অতিরিক্ত যাত্রীর ভিড়ে তিনি হয়তো নমুনা না দিয়েই চলে গেছেন। আবার কোনো কোনো সময় ভিড়ের কারণে অনেকজনকে রসিদ দেওয়া হয় না। আবার দু’একটা রসিদ দিতে মিসও হতে পারে।’
দর্শনা ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ভারত থেকে ১৯৪৮ বাংলাদেশি নাগরিক, ১২২৯ ভারতীয় নাগরিক বাংলাদেশ প্রবেশ করেছেন। বাংলাদেশ থেকে ১৪৩৫ বাংলাদেশি নাগরিক ও ১৯৪৯ ভারতীয় নাগরিক ভারতে ফিরে গেছেন। এর মধ্যে ১১ বাংলাদেশি এবং ১৬ ভারতীয় নাগরিকের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত বাংলাদেশি নাগরিকদের দেশে প্রবেশের অনুমতি মিললেও ভারতীয় নাগরিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তাদের ভারতে পাঠানো হয়েছে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মো. জামাল শুভ বলেন, ‘দেশত্যাগ বা দেশে প্রবেশের সময় অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে। ভারতের কোনো যাত্রী করোনা পজিটিভ হলে তাদের ফেরত পাঠানো হচ্ছে। দেশের কোনো যাত্রী পজিটিভ হলে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়ে থাকে। তবে দেশত্যাগ বা প্রবেশের সময় করোনা নেগেটিভের রিপোর্ট থাকতে হবে। অর্থ আদান প্রদানের বিষয়টি আমি জেনেছি। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে