
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘স্বাধীনতা দিবসকে কটাক্ষ করে কোনো উক্তি কারও উদ্ধৃতি দিয়ে ছাপানো হয়, যা সে বলেই নাই, টাকা দিয়ে বলানোর চেষ্টা করা হয়েছে। এটি একটি চরম অপরাধমূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। যারা এই কাজের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটাই যৌক্তিক। সেই আইনগত ব্যবস্থা নেওয়ার পরে যদি কারও মনে আঘাত লাগে, তবে তারাও এই ষড়যন্ত্রের অংশীদার।’
আজ শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।
এ সময় হানিফ আরও বলেন, ‘এই সরকারের সময় সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে সাংবাদিকদের। ঘটানো হয়েছে সংবাদমাধ্যমের ব্যাপক বিস্তৃতি। সাংবাদিকেরা নিয়মিত যেভাবে খুশি লিখছে, সরকারের সমালোচনা করছে, তাতে কারোর কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমাদের যেখানে মূল জায়গা, সেই স্বাধীনতার ওপর যদি আঘাত আসে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব, জনগণও সেটাই প্রত্যাশা করে।’
এমন ষড়যন্ত্র নতুন নয় জানিয়ে হানিফ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এটি নতুন নয়। এক-এগারোর সময় শেখ হাসিনাকে মাইনাস করারও ষড়যন্ত্র করা হয়েছিল। পদ্মা সেতু নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছিল, যা এই পত্রিকায় ফলাও করে সে সময় ছাপানো হয়েছে। ২৬ মার্চের এ ঘটনাও আগের মতোই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের এক বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘যাদের দলের ঘরে অশান্তি, তারা তো সব সময় অস্বস্তির কথা বলবেই। তাদের নিজের মধ্যেই এখনো ক্ষমতা নিয়ে গৃহদাহ চলছে। সে জন্য জাপা চেয়ারম্যান অস্বস্তিতে আছেন। সেটা আমরা জানি। সে জন্য তিনি বলছেন, দেশের মানুষ অস্বস্তিতে আছে।’
এ সময় কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাসসহ জেলা শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন স্কুলের প্রায় ৩০০ শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব তুলে দেওয়া হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে