যশোরের বেনাপোলে ১৯টি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার বিকেলে বেনাপোল পোর্ট থানার আমড়াখালি চেকপোস্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মাহফুজ মোল্ল্যা (২৬)। তিনি নড়াইল জেলার লোহাগড়া থানার হাসমত উল্ল্যাহর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদ পায় বিজিবি। আমড়াখালি চেকপোস্টে তল্লাশির সময় মাহফুজ মোল্ল্যার কোমরে লুকানো ৪ কেজি ৫৫৭ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার।
৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. সাইফুল্লাহ সিদ্দিকি জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বেনাপোল সীমান্ত পথে স্বর্ণ পাচার বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের বিভিন্ন সংস্থার নজর এড়িয়ে চোরাকারবারিরা স্বর্ণের বড় বড় চালান পাচার করছে ভারতে। দায়িত্বশীল কিছু কর্মকর্তাদের হস্তক্ষেপে মাঝে মধ্যে দু-একটি চালান জব্দ হলেও বড় বড় চালান যাচ্ছে পাচার হয়ে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে