
মেহেরপুরের গাংনীতে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার নওয়াপাড়া-তেঁতুলবাড়িয়া সড়কের ধলা ব্রিজের ওপর থেকে এই বস্তুগুলো উদ্ধার করা হয়।
তেঁতুলবাড়িয়া গ্রামের প্রত্যক্ষদর্শী রাশেদুজ্জামান বলেন, তাঁরা কয়েকজন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে মোটরসাইকেল কিনে তিনটি গাড়ি নিয়ে একসঙ্গে আসার সময় ব্রিজের কাছাকাছি পৌঁছালে কয়েকজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে ব্রিজের কাছে এসে কাউকে পাওয়া যায়নি। পরে গাড়ি নিয়ে ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের ওপর তিনটি লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখা যায়। পরে গ্রামের লোকজনের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে সেসব উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। মোটরসাইকেল দেখে হয়তো ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে বোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে