
কুষ্টিয়ার মিরপুরে পাথরবোঝাই ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই যাত্রী। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা নামক স্থানে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যাত্রীর নাম তানিয়া আক্তার (৩০)। নিহত অটোরিকশারচালকের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আজ সকালে একটি সিএনজিচালিত অটোরিকশার কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ভেড়ামারা উপজেলার দিকে যাচ্ছিল। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় আসার পর কুয়াশার কারণে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজিচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। অটোরিকশায় থাকা আরও দুজন যাত্রীকে গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি সৈয়দ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে