সাতক্ষীরার বৈকারী সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় সাতটি স্বর্ণের বিস্কুট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে বিজিবি এসব বিস্কুট উদ্ধারের পর জব্দ করে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভারতে পাচারের জন্য এক ব্যক্তি স্বর্ণ নিয়ে বৈকারী সীমান্তের দিকে যাচ্ছে, এমন সংবাদ পায় বিজিবি। এ খবরে বৈকারী বিজিবি ক্যাম্পের নায়ের সুবেদার শামীম আলমের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা বৈকারী সীমান্ত এলাকা থেকে ১ কিলোমিটার ভেতরে অবস্থান নেয়।
এ সময় সীমান্তগামী এক মোটরসাইকেল চালককে থামতে বললে তিনি গাড়ি ফেলে পালিয়ে যান। এ সময় মোটরসাইকেলে রাখা একটি ব্যাগে পলিথিনে মোড়ানো সাতটি সোনার বিস্কুট পাওয়া যায়। জব্দ হওয়া সোনার বিস্কুটের ওজন ৮১৮ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা। জব্দকৃত সোনার বার ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে