সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন ঝিনাইদহের আদালত। আজ সোমবার জেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রিয়াদ হাসান এ আদেশ দেন। তাকে রাজধানীর একটি মামলায় আটক দেখানো হয়েছে।
শুনানির সময় রাষ্ট্র পক্ষের কোন আইনজীবী উপস্থিত না থাকলেও আসামি পক্ষে ছিলেন আইনজীবী জিয়াউর রহমান। বিচার শেষে তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা না বলে দ্রুত আদালত ত্যাগ করেন।
এর আগে গতকাল রোববার রাতে ঝিনাইদহের মহেশপুর শ্রীনাথপুর সীমান্তের ভবনগর নামক স্থান থেকে তাকে আটক করে ৫৮ বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার সঙ্গে একজন নারী ও দুজন পুরুষ ছিলেন। এরপর বিজিবি স্থানীয় থানায় তাকে সোপর্দ করা হয়।
বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, রাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল চলছিল। সেসময় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর চেষ্টা করছে এমন তথ্য আসে। ওই তথ্যের ভিত্তিতে সীমান্তের খুব কাছে শ্রীনাথপুর বিওপি সংলগ্ন শ্যামকুড় ইউনিয়নের ভবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে সীমান্ত পিলার ৬১ এর শূন্য রেখার প্রায় কাছাকাছি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উল্লেখ, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিনই দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সরকার পতনের দুই মাসের মাথায় আটক হলেন খুলনা-৫ আসনের এ সংসদ সদস্য।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে