পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বনরক্ষীরা চার জেলেকে আটক করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুর আলমের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল সুন্দরবনের মাটিরভারানী খাল এলাকা থেকে তাঁদের আটক করে। এ সময় জেলেদের কাছ থেকে একটি নৌকা, ১০টি গ্রাফি ও সাতটি ফাঁস জাল উদ্ধার করা হয়।
বনরক্ষীরা জানান, মাছ ধরার পাস (অনুমতি) নিয়ে সুন্দরবনে ঢুকে তাঁরা কাঁকড়া শিকার করছিলেন। আটক জেলেরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের শহিদুল ইসলাম, জালাল হোসেন, নজরুল ইসলাম ও আব্দুর রাজ্জাক।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রজনন মৌসুম হওয়ায় জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাস কাঁকড়া শিকার বন্ধ। মাছ শিকারের অনুমতি নিয়ে কাঁকড়া শিকার করায় চার জেলেকে আটক করা হয়। পরে সিআর মামলায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে