
যশোরের অভয়নগরে ঈদুল ফিতরের দিন গতকাল সোমবার মেলায় ফুচকা খেয়ে রাতে শিশুসহ কমপক্ষে ৫০ জন অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ৩০ জনকে আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কাপাশহাটি গ্রামের বাসিন্দা তাকিব হুসাইনের পরিবারের তিনজন অসুস্থ হয়ে পড়েছে। তিনি জানান, ভৈরব সেতুর পূর্ব পাড়ে দেয়াপাড়া এলাকায় ঈদ মেলা বসেছিল। সেই মেলায় গিয়ে ফুচকা খেয়ে তার পরিবারের তিনজন, বেঙ্গল টেক্সটাইল মিল মসজিদের ইমামের পরিবারের আটজন, প্রেমবাগ গ্রামের আসাদুলের পরিবারের পাঁচজনসহ কমপক্ষে ৫০ জন অসুস্থ হয়ে পড়েন।
এ বিষয়ে কথা হলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীমুর রাজিব আজকের পত্রিকাকে জানান, ঈদের দিন মেলা থেকে ফুচকা খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। সেই সঙ্গে বয়স্ক নারী-পুরুষও রয়েছে। বেশির ভাগ রোগীর পেটে ব্যথা ও বমি হচ্ছে। তাদের হাসপাতালে ভর্তি করে স্যালাইনসহ ওষুধপত্র দেওয়া হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে