
কুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ শুক্রবার বিকেল ৫টার আগে ট্রেনটি ওই স্টেশনে আটকে দেওয়া হয়। পরে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশের প্রথম রেলস্টেশন জগতির ১৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে স্টেশন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা থেকে ছয়টি দাবি জানানো হয়। এ সভা চলাকালে বেনাপোল এক্সপ্রেস স্টেশন অতিক্রম করার সময় স্থানীয়রা আটকে দেন।
ছয়টি দাবি হলো—জগতি রেলভবনের সংস্কার করতে হবে, জগতি রেলস্টেশনকে আধুনিকায়ন করতে হবে, বাংলাদেশের প্রথম রেলস্টেশন হিসেবে অত্র এলাকাবাসীকে সব যাত্রা বা ভ্রমণের ব্যবস্থা করতে হবে, জগতি স্টেশনের টিকিট অনলাইনে কেনার ব্যবস্থা করতে হবে, জগতি রেলস্টেশনের প্রথম রেলভবনকে প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করতে হবে এবং জগতি রেলস্টেশনের পুরোনো ভবনের ছবি অনলাইন টিকিটের সঙ্গে যুক্ত করতে হবে।
বেনাপোল এক্সপ্রেসের পরিচালক মাহবুব ইসলাম বলেন, বিক্ষোভকারীদের দাবিগুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ তা পূরণের আশ্বাস দিয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৫ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে