ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল রোববার রাত ১১টার দিকে সীমান্তের মাটিলা বিইউপির যাদবপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের পারাপারে সহযোগিতা করার অপরাধে দুই দালালকে গ্রেপ্তার করে বিজিবি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ঢাকা জেলার গৌরাঙ্গ সরদারের ছেলে সাগর সরদার (২৩), নারায়ণগঞ্জ জেলার রঘুনাথপুর গ্রামের বাবুল চন্দ্র মণ্ডলের ছেলে হিমু মণ্ডল (২২), খুলনা জেলার ডাকবাংলা রেল কলোনি গ্রামের মৃত সোবাহান মাঝীর ছেলে জুম্মান মাঝী (২৬)। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল, মৃত ফজলুর রহমানের ছেলে মো. আনিছুর রহমান (৩৬) এবং আবদুল রহমানের ছেলে মো. শামীম মণ্ডল (৩২)। তাঁরা দুজনেই ঝিনাইদহের মহেশপুরের বাসিন্দা।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক তসলিম মো. তারেক আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এক মেইল বার্তায় জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন ভারতে প্রবেশ করার জন্য সীমান্তের জুলুলী গ্রামের মো. আনিছুর রহমানের বাড়িতে কিছু মানুষ অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা রাতে অভিযান চালিয়ে আনিছুর রহমানের বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদেরকে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করা এবং সহায়তা করার অপরাধে দুজন দালালের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করে থানায় পাঠানো হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে