
সাতক্ষীরার পাটকেলঘাটার ধনদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে আসামি ধরতে গিয়ে র্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগে ওই ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার ঘটে যাওয়া এ ঘটনায় আজ রোববার র্যাবের পক্ষ থেকে ৩৭ জনকে আসামি করে পাটকেলঘাটা থানায় একটি মামলা করা হয়েছে।
আজ আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (৪৬), পাঁচপাড়া এলাকার সোহাগ সরদার (২৮), কবিরুল ইসলাম (৩৯), আমিনুল ইসলাম (৩৭), আফজাল খাঁ (৫৮), সোহান সরদার (১৯), শহিদুল ইসলাম বাবলু (৫৫), রফিকুল ইসলাম (৩৮) এবং আজগার আলী (১৮)।
র্যাব ৬ বলছে, শনিবার দুপুরে র্যাব সদস্যরা পাঁচপাড়া এলাকায় আসামি ধরতে গেলে সন্দেহ প্রকাশ করে দুষ্কৃতকারীরা ভুয়া র্যাব ভেবে তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তাদের সঙ্গে কথা-কাটাকাটি ধস্তাধস্তি করে এবং তাদের মারতে উদ্যত হয়। তাদের পরিচয়পত্র, জ্যাকেট দেখালেও ‘ভুয়া’ বলে উসকানি দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে র্যাবের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় সাতক্ষীরা র্যাব-৬ এর ডিএডি বাবুল মিয়া বাদী হয়ে রোববার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-৬। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে