চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামে সাপের কামড়ে একই মাদ্রাসার দুই ছাত্র মারা গেছে। আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে ভোর ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় তাদের সাপ কামড়া দেয়।
মৃত ছাত্ররা হল, চন্দ্রবাস গ্রামের মাঠপাড়ার শওকত আলীর ছেলে জুনায়েদ হোসেন (১৪) ও একই এলাকার সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (১৩)। দুজনই চন্দ্রবাস দারুল উলুম হাফেজিয়া কাওমি মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাদ্রাসার ৩০ জন ছাত্র ও শিক্ষক মাওলানা জুলফিকার আলী একটি টিনশেডের ঘরে ঘুমিয়ে ছিলেন। মাদ্রাসার মেঝে পাকা হলেও দেয়াল ও চাল টিনের তৈরি। মেঝেতেই ছাত্ররা লেখাপড়া করে এবং রাতে বিছানা পেতে সেখানেই ঘুমায়। এই ঘরেই পাশাপাশি বিছানা পেতে ঘুমিয়ে ছিল জুনায়েদ হোসেন ও আব্দুল্লাহ। আজ ভোর ৪টার দিকে মাদ্রাসার শিক্ষক কুতুব উদ্দীন তাদের দুজনকে দরজার বাইরে বসে বমি করতে দেখেন। ইঁদুর কামড় দিয়েছে ভেবে দুজনকেই ঘরে রেখে মাদ্রাসার বাকি ছাত্র ও শিক্ষকেরা ফজরের নামাজ পড়তে যায়।
নামাজ শেষে শিক্ষকেরা জুনায়েদ হোসেন ও আব্দুল্লার অবস্থা খারাপ হচ্ছে বুঝতে পেরে গ্রাম্যচিকিৎসক রেজাউলের কাছে নিয়ে যান। ওই সময় তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। পরবর্তীতে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন। সেখানে সকাল পৌনে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মাদ্রাসার শিক্ষক কুতুব উদ্দীন বলেন, ‘প্রতিদিনের ন্যায় ভোর ৪টার দিকে আমি ঘুম থেকে উঠি। এ সময় দেখি দরজার বাইরে জুনায়েদ ও আব্দুল্লাহ বমি করছে। কী হয়েছে জানতে চাইলে ওরা বলে যে ইঁদুরে কামড়েছে। কিন্তু বমি করার কারণে আমার সন্দেহ হলে ফজরের নামাজের পর দুজনকেই আমরা গ্রাম্যচিকিৎসক রেজাউলের কাছে নিয়ে যাই। তিনি দুজনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন। তাৎক্ষণিক তাদের হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই দুজন মারা গেছে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, ‘সকাল ৭টার দিকে মাদ্রাসার শিক্ষকেরা দুই ছাত্রকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় জানতে পারি দুজনকেই ভোর ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় সাপ কামড় দিয়েছে। তাদের একজনের হাতে ও অপরজনের পায়ে সাপের কামড়ের চিহ্ন ছিল। জরুরি বিভাগে দুজনকেই মুমূর্ষু অবস্থায় পেয়েছি। তাৎক্ষণিক দুজনকেই হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করানো হয়। পরে দুজনকেই প্রতিষেধক অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হয়। তবে ভর্তির ৫০ মিনিটের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।’
চিকিৎসক আরও বলেন, ‘সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে এলে হয়তো বাঁচানো সম্ভব হতো।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে