
কুষ্টিয়ার কুমারখালীতে মোটরচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মিজানুর রহমান শাহিন (৪৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আজ সোমবার রাত ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত শাহিন কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিএনপি নেতা শাহিন মোটরসাইকেলে সকাল ৮টার দিকে সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়ক ধরে ভাঁড়রা গ্রাম থেকে সাঁওতার দিকে যাচ্ছিলেন। পথে মাদুলিয়া এলাকায় পৌঁছালে মোটরচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে বেলা ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।
জানতে চাইলে কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, দলীয় কার্যক্রম বেগবান করতে সম্প্রতি ইউনিয়নভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়েছে। সকালে সার্চ কমিটির কার্যক্রমের জন্য ভাঁড়রা বাজার এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা শাহিন ঢাকা নেওয়ার পথে মারা গেছেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত বিএনপি নেতাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা গেছেন। লাশ এখনো এলাকায় পৌঁছায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে