
এবার স্কুলের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে ‘আ. লীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে এলাকায় সমালোচনা ও হইচই শুরু হয়েছে। বিএনপি নেতা-কর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়ে নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আমরা সবাইকে শান্ত করে রেখেছি। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।’
এ বিষয়ে আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘স্কুল তালা মারা ছিল। আমি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্কুলের তালা খোলার ব্যবস্থা করছি। বিষয়টি কীভাবে হয়েছে আমার জানা নেই। আর স্কুলের ডিজিটাল সাইনবোর্ডের নিয়ন্ত্রণতো আমাদের কাছে থাকে না।’
এ বিষয়ে জানাতে জীবননগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাসকে ফোন করা হলে তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে তিনি বিষয়টি শুনেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে শাহপুর পুলিশ ক্যাপের সদস্যদের পাঠানো হয়েছে।
এর আগে গত ৩০ ডিসেম্বর ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ এমন একটি লেখা দেখা যায়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে