
৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সারা দেশে মেয়েদের হকিতে চ্যাম্পিয়ন হয়েছে যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ওই হকি খেলা অনুষ্ঠিত হয়।
পরে আজে বৃহস্পতিবার চট্টগ্রামে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরপর তিনটি খেলায় পৃথক তিনটি অঞ্চলের সঙ্গে বিজয়ী হয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা, জেলা, বিভাগ ও অঞ্চল থেকে জয়লাভের পর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চূড়ান্ত প্রতিযোগিতা হয়।
একই আসরে সাইকেলিংয়ে সারা দেশে মেয়েদের মধ্যে কেশবপুরের প্রিয়া খাতুন প্রথম স্থান অধিকার করে। প্রিয়া গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে মেয়েদের হকি দলের অধিনায়ক।
জানতে চাইলে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিদ্যালয়ের মেয়েরা হকিতে চ্যাম্পিয়ন ও বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী প্রিয়া খাতুন সাইকেলিংয়ে দ্বিতীয়বারের মতো দেশসেরা হয়ে স্বর্ণপদক অর্জন করেছে। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় একেবারে একটি গ্রামীণ স্কুল। সেখানকার ছাত্রীদের হকি ও সাইকেলিংয়ে দেশসেরা হওয়ার এমন অভাবনীয় সাফল্যে আমরা অভিভূত। প্রয়োজনীয় সহযোগিতা পেলে এসব মেয়ে দেশের জন্য অনেক সাফল্য ও সম্মান বয়ে আনতে পারবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে