
কুষ্টিয়ার কুমারখালীর একটি কবরস্থান থেকে দুটি লাশ চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজের পর স্বজনেরা কবর জিয়ারত করতে গেলে বিষয়টি ধরা পড়ে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
খবর পেয়ে আজ সকালে সরেজমিন পাহাড়পুর-নুরপুর কবরস্থানে গিয়ে দেখা যায়, পাশাপাশি দুটি কবর। এর একটি ওই ইউনিয়নের নগর সাঁওতা বিশ্বাসপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তার বিশ্বাসের স্ত্রী সাহারা খাতুনের, অন্যটি একই গ্রামের তপন বিশ্বাসের ছেলে রাতুল বিশ্বাসের। দুটি কবরই খোঁড়া, ভেতরে লাশ নেই।
সাহারা খাতুনের বড় ছেলে মনজুরুল হক বলেন, ‘আমার মা ২০২৩ সালের ২১ জুন বার্ধক্যজনিত কারণে মারা যান। তাঁর লাশ পাহাড়পুর-নুরপুর কবরস্থানে দাফন করা হয়। ৪০ দিন আগে বাবাও মারা গেছেন। বাবার লাশও এখানেই দাফন করা হয়েছে। পরিবারের লোকজন নিয়মিত কবর জিয়ারত করে। আজ ভোরে ছোট ভাই রইসুল হক কবর জিয়ারত করতে গিয়ে দেখতে পায়, কবর থেকে বাবার লাশ চুরি হয়েছে।’

মনজুরুল হক আরও বলেন, ‘খবর পেয়ে আমরা এখানে ছুটে এসে দেখতে পাই বাবা ও রাতুলের কবর খোঁড়া। কবরস্থান থেকে একটু দূরে ভুট্টা খেতে দুটি হাড় পড়ে থাকতে দেখা গেছে। পাশেই একটি পলিথিনে ট্রাউজার ও পানির বোতল পড়ে ছিল।’
রাতুলের মা সোনিয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘রাতুল ছিল প্রতিবন্ধী। দুই বছর আগে সে মারা গেছে। তখন তার বয়স ছিল ১৪ বছর। সকালে লোকজনের কাছ থেকে শুনতে পেয়ে কবরস্থানে ছুটে আসি। এসে দেখি আমার ছেলের কবরে লাশ নেই।’
এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। যাদের লাশ চুরি হয়েছে, তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে