চুয়াডাঙ্গা-২ আসনে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামে স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ লাল্টুর (ঢেঁকি) কর্মী মো. লাল্টু খাঁকে (৪৩) মারধরের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে মামলাটি করার পর তিন নম্বর আসামি মো. রাজুকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার আসামিরা হলেন শাকিল (২২), আকাশ (২২), রাজু হোসেন (৩২), সাগর (২৫) ও জুয়েল (৪২)।
মামলা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ৮টার দিকে আওয়ামী লীগের প্রার্থী আলী আজগার টগরের সমর্থক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ভাই মো. জুয়েলের নেতৃত্বে লাল্টুর ওপর হামলা করা হয়। লাল্টু একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। জুয়েলও একই গ্রামের বাসিন্দা।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক লাল্টু বলেন, ‘আমি বসে ছিলাম। এ সময় আমাদের মিঠু মেম্বার ফোন দেয়। ভালোভাবেই বলে জুয়েল ডাকছে, দুই আয়। আমি তখন বলি, চাচা যাব না। আমি একজনের ভোট করছি। জুয়েলের কাছে কী করতে যাব বলেন তো? আর জুয়েল হুন্ডা-মুন্ডা নিয়ে রিপনের দোকানে আছে। এবার জুয়েল আমার কাছে ফোন দিয়েছে। দিয়ে গালি দিয়ে বলছে, ভোটটা বেরিয়ে যাক। তোর ব্যবস্থা করছি। তোর হাড়-গোড় এক করে ফেলব। তুই জুয়েলের নাম শুনিসনি, জুয়েলকে তুই চিনিসনে? আমি তখন বলি, আমি আপনার কী করলাম। আমি রাজা চাচার ভোট করছি। আমি লাল্টু চাচার জন্য ভোট করছি। আমার জীবন চলে যাক, তাও আপনার ভোট করতে পারব না।’
লাল্টু আরও বলেন, ‘এই কথা বলে যেই বেরিয়ে এসেছি, তখন কয়েকজন আমাকে ধাক্কা মারতে মারতে বলে, “বের হ।” এ সময় জুয়েল আমাকে মারতে মারতে তাড়া করে দিয়েছে। ওরা প্রত্যেকবার ভোটের সময় এমনই করে। ওর ভাইয়ের ভোটের সময়ও এমন করে। এখনো এমন করছে। ওদের কোনো জনপ্রিয়তা নেই। এ সময় স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ তাঁর হাত ধরে বলেন, “লাল্টু, আপনার কাছে অনুরোধ, আপনি মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান। আপনার জয় হবেই। ওদের কেউ চাচ্ছে না। ওরা আত্মীয়করণ ছাড়া কোনো দল করে না।’
রাত সাড়ে ১১টার দিকে এ বিষয়ে জানতে ফোন করা হলে মীর্জা শাহরিয়ার মাহমুদ লাল্টু বলেন, ‘এখন আমি থানায় রয়েছি। মারধরের ঘটনায় থানায় অভিযোগ করব।’ মামলার আসামিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জুয়েল ও তাঁর অনুসারীদের আসামি করা হবে।
কর্মীদের উদ্দেশে স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ লাল্টু বলেন, ‘ওসি সাহেবের কথায় তো আপনার খুশি হয়েছেন। এখন আইনের লড়াই করতে হবে। আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন, আমি তো আপনাকে থাপ্পড় দিতে পারব না। এর জন্য আইন আছে। আইনের লোক আছে। তারা এর বিচার করবে।’
গতরাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান। তিনি বলেন, ‘রাতেই হামলার ঘটনায় থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত-আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযান চালিয়ে ওই মামলার ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে