
চুয়াডাঙ্গার জীবননগর মডেল মসজিদের পাশ থেকে পাঁচ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে জীবননগর মডেল মসজিদের উত্তর পাশে জাকাউল্লার পরিত্যক্ত বাঁশের বেড়ার টিনশেড থেকে জীবননগর থানার পুলিশ পিস্তলটি উদ্ধার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সেখানে কাজ করা শ্রমিক ওয়াজেদ বলেন, ‘আমরা কয়েকজন এখানে বাঁশের শেডের ঘর সরানোর কাজ করছিলাম আর কয়েকজন মাটি কাটার কাজ করছিল। আমি ঘর সরানোর কাজ করতে গিয়ে ঝুড়ির নিচে একটি পলিথিনে ভারী কিছু পেয়ে প্রথমে ভেবেছিলাম কোনো লোহার জিনিস। পরে পলিথিন খুলে দেখি পিস্তল।
তিনি আরও বলেন, পিস্তল দেখার পর আমাদের মহাজন জাকাউল্লাকে খবর দেওয়া হয়। পরে তিনি পুলিশকে খবর দিয়ে আমাদের এখানে আসে। এরপর পুলিশ এসে পিস্তল আর পাঁচটি গুলি উদ্ধার করে নিয়ে যায়।
শ্রমিকদের সর্দার মজনুন রহমান বলেন, ওয়াজেদ ঘর সরানোর কাজ করছিল আর আমরা মাটি কাটার কাজ করছিলাম। এ সময় ওয়াজেদ পিস্তল দেখে আমাদের জানায়। পরে জমির মালিক জাকাউল্লাকে খবর দিলে তিনি পুলিশকে জানান। পুলিশ এসে পিস্তলটি উদ্ধার করে নিয়ে যায়।
পিস্তল উদ্ধার করা জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সেখান থেকে পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। পিস্তলের ম্যাগাজিন ঠিক ছিল, তবে টিগার ছিল না। পিস্তলটি ভালো মনে হচ্ছে। এতে মেইড ইন ইউএস লেখা।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে