
গত ৫ আগস্ট সাতক্ষীরার শ্যামনগরে থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার উপজেলার চন্ডিপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবীর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৫ আগস্ট আগুন লাগার পর অসংখ্য অস্ত্র লুট করে দুষ্কৃতকারীরা। একই সঙ্গে পুলিশ সদস্যদের ব্যক্তিগত জিনিসপত্রসহ থানার গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুটে নেয় তারা। পরবর্তীতে বেশ কিছু অস্ত্র–গুলি উদ্ধার করা হয়। এখনো আরও অস্ত্র–গুলি বাইরে রয়ে গেছে।’
অপরাপর বাহিনীর পাশাপাশি পুলিশ অস্ত্র উদ্ধারে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘থানা থেকে লুট হওয়া অস্ত্র জমা বা সন্ধান দিলে পুরস্কৃত করা হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে