সাতক্ষীরায় ১ কেজি ৬৭ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আজ রোববার সকাল ৮টার দিকে তাঁকে সদর উপজেলার লক্ষীদাড়ি সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।
আটক মাসুদ রানা (২৬) লক্ষীদাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদে সীমান্তের লক্ষীদাড়ি এলাকায় অবস্থায় নেয় বিজিবি। সকাল ৮টার দিকে ওই এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় মাসুদ রানাকে আটক করা হয়। এ সময় তাঁকে তল্লাশি করে বড় একটি সোনার বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৬৭ গ্রাম এবং মূল্য প্রায় ১ কোটি ৭ লাখ টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও সোনার বারটি সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবির এই সদস্য।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে