সাতক্ষীরার শ্যামনগরে সড়ক কার্পেটিংয়ের সময় বিটুমিনের ড্রাম বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় তালতালা-খেয়াঘাট সংযোগ সড়কে বিটুমিন ও ডিজেলের মিশ্রণকালে এ বিস্ফোরণ ঘটে।
আহতরা হলেন—রঘুনাথপুরের নাজমুল (২৩), গণপতির বদরুজ্জামান (৩৫), পাইকাড়ার রেহাউল (৩৩), জাহিদ (৩৫) ও রহিমপুরের আবুল হোসেন (৪৫) এবং মোনাজাত (৫৫)। আহতদের মধ্যে চারজনকে তাৎক্ষণিক খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত বদরুজ্জামানসহ অন্য শ্রমিকেরা জানান, কলারোয়ার আহমদ ট্রেডার্সের পক্ষে তাঁরা কালিকাপুর তালতলা-খেয়াঘাট সংযোগ সড়কে কার্পেটিংয়ের কাজ করছিলেন। মঙ্গলবার নির্মাণাধীন উক্ত সড়কে ‘প্রাইম কোটের’ কাজ শুরু করেন তাঁরা। বিকেল ৪টার দিকে প্রায় ১০০ ডিগ্রি তাপমাত্রায় বিটুমিনের সঙ্গে ডিজেল মেশানোর সময় বড় বিস্ফোরণে বয়লারে আগুন লেগে যায়। এ সময় সেখানে উপস্থিত ১০-১২ জন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে ছয়জন মারাত্মকভাবে দগ্ধ হন। ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা বদরুল ইসলাম জানান, প্রাইম কোটিংয়ের জন্য জ্বলন্ত বিটুমিনের সঙ্গে ডিজেল মেশাতে হয়। জ্বলন্ত বিটুমিনের সঙ্গে ডিজেল মেশানোর সময় আকস্মিক বয়লার বিস্ফোরণে শ্রমিকেরা দগ্ধ হয়েছেন।
বদরুল ইসলাম আরও বলেন, ‘আমরা ধারণা করছি, ডিজেলের পরিবর্তে দোকানদার ভুলবশত শ্রমিকদের পেট্রল দিয়েছিল। যার কারণে প্রচণ্ড তাপের মধ্যে জ্বলন্ত বিটুমিনের সঙ্গে পেট্রলের মিশ্রণের ফলেই বিস্ফোরণ ঘটেছে।’ আহতদের মধ্যে দুজনের অবস্থায় আশঙ্কাজনক বলেও তিনি জানিয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত সহকারী মেডিকেল অফিসার শাকির হোসেন জানান, দগ্ধদের মধ্যে রেজাউল এবং মোনাজাতের মুখ-মণ্ডলসহ বুক ও পেটের নিচের অংশের প্রায় ৬০ ও ২৫ ভাগ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই দুজনসহ মোট চারজনকে উন্নত চিকিৎসার প্রয়োজনে জরুরি ভিত্তিতে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে