
সাতক্ষীরার কলারোয়ায় হত্যার ২৪ ঘণ্টার মধ্যে স্বামী মুজিবর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার উপজেলার শ্যামনগরের ধুমঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল বুধবার কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে পারিবারিক কলহে স্ত্রী রানু খাতুনকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন স্বামী। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এরপর মুজিবর রহমান পালিয়ে যান। পরে নিহতের মা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার মজিবর রহমান উপজেলার গোদখালী এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা র্যাব ক্যাম্পের ইনচার্জ নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মুজিবর রহমান শ্যামনগর থানার ধুমঘাট গ্রামে তাঁর এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নিয়ে ভারতে পালিয়ে যাবেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে কলারোয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে