ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের এক কৃষকের প্রায় এক বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে গেছে।
গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে বাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মো. সাহিরুল ইসলাম। তিনি ওই গ্রামের শুকুর উদ্দিনের ছেলে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পান বরজের আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বাগুটিয়া গ্রামের বাসিন্দা রিয়াজুল ইসলামের ছেলে আলামিন ও একই গ্রামের মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে ছোয়াদ নামে অবুঝ দুই শিশু পানের বরজের পাশে খেলা করছিল। তারা বাড়ি থেকে গ্যাসলাইট নিয়ে এসে পানের বরজের পাশে থাকা পাটকাঠির গাদায় আগুন ধরিয়ে দিয়ে বাড়ি চলে যায়। কিন্তু আগুন মুহূর্তেই পানের বরজে ছড়িয়ে পড়লে প্রায় এক বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।
পানের বরজে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিশু আলামিনের মা বলেন, আমার ছেলে পানের বরজের পাশে খেলছিল তবে আগুন ধরিয়েছে কিনা বলতে পারবো না।
ক্ষতিগ্রস্ত কৃষক সাহিরুল ইসলাম জানান, সন্ধ্যা ছয়টার দিকে গ্রামের মানুষ পানের বরজে আগুন লাগার কথা জানান। সঙ্গে জমিতে এসে দেখতে পাই ১ বিঘা জমির পান পুড়ে সাফ হয়ে গেছে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এই শিশুদের দিয়ে কেউ শত্রুতা করে আগুন লাগাতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
শৈলকুপা ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, বিকেল সাড়ে ৬টার দিকে পানের বরজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে সাহিরুল ইসলাম নামে এক কৃষকের এক বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে