
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আরও ১০ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। আজ মঙ্গলবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শিশুটির বোন, প্রতিবেশীসহ ১০ জন সাক্ষ্য নেওয়া হয়।
ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তৃতীয় দিনের মতো সাক্ষ্য নেন। এ নিয়ে মোট ১৫ জন আদালতের কাছে ঘটনার সাক্ষ্য দিয়েছেন। তাঁদের মধ্যে প্রথম দিনে দুজন ও দ্বিতীয় দিনে তিনজনের সাক্ষ্য নেওয়া হয়।
আগামীকাল বুধবার আহত শিশুটিকে চিকিৎসাসেবা দেওয়া মাগুরা ও ফরিদপুর হাসপাতালের চিকিৎসকদের সাক্ষ্য গ্রহণ করা হবে বলে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মনিরুল ইসলাম জানিয়েছেন।
সাক্ষ্য গ্রহণকালে মামলায় গ্রেপ্তার আসামিদের ঝিনাইদহ জেলা কারাগার থেকে এনে আদালতে হাজির করে পুলিশ।
পিপি মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আজ (মঙ্গলবার) শিশুটির বোন, প্রতিবেশীসহ ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আগামীকাল (বুধবার) মাগুরা ও ফরিদপুর হাসপাতালের চিকিৎসকদের সাক্ষ্য গ্রহণ করা হবে। আগামী সপ্তাহের মধ্যেই এ মামলার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে বলে আশা করছি।’
২৩ এপ্রিল মামলার চার আসামি–শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, বোনের স্বামী ও ভাশুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মাগুরা লিগ্যাল এইডের পক্ষ থেকে আসামি পক্ষের আইনজীবী হিসেবে রয়েছেন সোহেল আহম্মেদ।
এর আগে গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর বাড়িতে গিয়ে আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সে মারা যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেন।
আরও পড়ুন :

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে