
যশোরের কেশবপুরে সুফলাকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি এস এম মুনজুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার চুকনগর বাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়।’
জানা গেছে, সম্প্রতি সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া বিলের একটি মাছের ঘেরের মালিকানা নিয়ে ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ও বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের অনুসারীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। পরে তারা চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ থেকে অপসারণের দাবিতে মিছিল বের করে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে