
যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর ছিদ্দিকীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে আলমগীর ছিদ্দিকীর গাতিপাড়ার বসতবাড়িতে এ ঘটনা ঘটে। বোমা হামলার ঘটনায় কেউ হতাহত হননি।
অপরাধীদের দ্রুত আটক করার দাবি জানিয়ে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি নেতারা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইন শৃঙ্খলা বাহিনী।
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি নুরুজ্জামান লিটন বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার ও তাঁর অনুসারীরা দেশ ছাড়া হলেও তাঁদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে কাজ করছে চক্রটি।
বোমা হামলার প্রতিবাদ জানিয়ে লিটন বলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর ছিদ্দীকি সুস্থ ধারার রাজনীতি চর্চা করে আসছেন। দেশের মানুষের ভোটে অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা এই হামলা চালিয়েছে। এসব অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি।
প্যানেল চেয়ারম্যান আলমগীর সিদ্দিকি বলেন, বিগত আওয়ামী সরকারের আমলেও আমি এই ইউনিয়নে বারবার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। জনগণের কল্যাণে আমি কাজ করায় একটি মহল বিশেষ করে আওয়ামী সন্ত্রাসীরা আমার কর্মকাণ্ডকে পছন্দ করছে না। তাঁরা আমার বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। তাঁরা সীমান্ত সংলগ্ন গ্রাম হওয়ায় অপরাধমূলক কাজ করে আবার ভারতে পালিয়ে যায়। শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকার মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, বোমা হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি তুলেছেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু, ছাত্র দলের সভাপতি মো. শরিফুল ইসলাম চয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে