
মুজিবনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক রহমান শাহ (৩৫) নামের বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে ওই ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মুজিবনগর থানায় মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার দুপুরে ওই আসামিকে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।
রহমান শাহ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কালিয়া বকরি গ্রামের আব্দুর রশিদের ছেলে।
গতকাল বৃহস্পতিবার বেলা ২টার সময় আটক বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর নামে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা করেন বিজিবি ব্যাটালিয়ন, মুজিবনগর বিওপি হাবিলদার আব্দুল মান্নান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল ৫টার দিকে রহমান শাহ মুজিবনগর থানার সোনাপুর সাকিনস্থ মেইন পিলার ১০৬ / ৪ এস সীমানা পেরিয়ে ভারতীয় সীমান্তে ঢুকে পড়েন। এ সময় বিএসএফ তাঁকে আটক করে। পরে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে এ তথ্য জানানো হয় এবং মেইন পিলার ২০৬ / ৪ এস সীমান্ত এলাকায় দুই বাহিনীর সৌজন্য সাক্ষাতের মাধ্যমে রহমান শাহকে ফিরিয়ে দেওয়া হয়। পরে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩-এর ১১ (১) (গ) ধারায় মুজিবনগর থানায় মামলা দায়ের করে বিজিবি।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশিকে ফেরত এনে মামলা দিয়ে মুজিবনগর থানায় হস্তান্তর করছে বিজিবি। আজকে দুপুরে ওই আসামিকে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে